1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত হয়েছেন যারা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচিত হয়েছেন যারা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৩৯৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :- নারায়ণগঞ্জের ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাচন। চেয়ারম্যান ও দুই সদস্য পদে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় তিনটি সাধারণ সদস্য ও দু’টি সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সোমবার (১৭ অক্টোবর) সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলার পাঁচটি কেন্দ্রে ভোট গ্রহণ চলে।

নির্বাচন অফিস থেকে পাওয়া বেসরকারি ফলাফল অনুযায়ী, এক নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী জাহাঙ্গীর আলম ও মজিবুর রহমান ১৫টি করে ভোট পেয়েছেন। অপর দুই প্রার্থী মো. আলাউদ্দিন ও সায়েম রেজা পেয়েছেন যথাক্রমে ৩ ও ১ ভোট। এই ওয়ার্ডে ৩৭ ভোটের মধ্যে ৩৫টি ভোট পড়ে। বাতিল হয় একটি। এই কেন্দ্রে দুই কাউন্সিলর ভোট দেননি।

দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় এই ওয়ার্ডে মঙ্গলবার লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে বলে জানান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা আক্তার।

দুই নম্বর ওয়ার্ডে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুম আহম্মেদ। এই ওয়ার্ডে অপর প্রার্থী আমিরউল্লাহ রতন ২, জাহাঙ্গীর হোসেন ৫৮ ও রাসেল শিকদার ২টি ভোট পেয়েছেন। তবে মোস্তফা চৌধুরী ও মোবারক হোসেন নামে দুই প্রার্থী কোন ভোটই পাননি। এই ওয়ার্ডে মোট ১৬২ ভোটের মধ্যে তিনটি বাতিল হয়।

তিন নম্বর ওয়ার্ডে ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু নাঈম ইকবাল। অপর প্রার্থী মোস্তাফিজুর রহমান ৪৯ ভোট পেয়েছেন। এই ওয়ার্ডে ১৩২টি ভোটের সবগুলোই বৈধ ছিল।

চার ও পাঁচ নম্বর ওয়ার্ডে যথাক্রমে মো. আলাউদ্দিন ও আনছার আলী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

এদিকে সংরক্ষিত নারী সদস্য পদের এক নম্বর ওয়ার্ডে ১২৬ ভোট পেয়ে সাদিয়া আফরিন নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী আছিয়া খানম সুমি ও নাছরিন আক্তার যথাক্রমে ১৯ ও ৪৮ ভোট পান। এই ওয়ার্ডে ১৯৪টি ভোট পড়ে। বাতিল হয় একটি।

দুই নম্বর ওয়ার্ডে ২০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সীমা রানী পাল। এই ওয়ার্ডে অপর দুই প্রার্থীর মধ্যে অ্যাডভোকেট নূরজাহান ২৮, শাহিদা মোশারফ ১৭২ ভোট পান। আরেক প্রার্থী হাওয়া বেগম কোন ভোট পাননি। মোট ৪০৬ ভোটের মধ্যে একটিও বাতিল হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা