1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে অবৈধ গাঁজা ও মদসহ গ্রেফতার-২ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে অবৈধ গাঁজা ও মদসহ গ্রেফতার-২

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ১৫৩ বার পঠিত

নিউজ ডেক্সঃ-র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন,অপরাধীদের গ্রেফতার,অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে,তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে র‌্যাব অভিযানে চালিয়ে ৪৬ কেজি গাঁজা ও অবৈধ মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(২৯ নভেম্বর) সকালে জেলার সদর মডেল থানার সৈয়দপুর আলামিন নগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ-চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরড়া,গোবরা, রাঘনাথচর এলাকার কাজল শেখের ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৬) ও নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর
আলামিন নগর এলাকার নিজাম মিয়ার ছেলে মোঃ
মাসুদ (২৫)।এসময় তাদের কাছ থেকে অবৈধ
মাদকদ্রব্য ৪৬ কেজি গাঁজা ও ২ বোতল মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা