1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জে মুনতাহা তাহেবাকে চিৎসার জন্য অর্থ সহায়তা দিলো,সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারায়ণগঞ্জে মুনতাহা তাহেবাকে চিৎসার জন্য অর্থ সহায়তা দিলো,সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২৬৫ বার পঠিত

সোনারগাঁ ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মানবিক আবেদনের বিজ্ঞপ্তি দেখে ২লক্ষ টাকা চিকিৎসার জন্য সহায়তা প্রদান করেছেন বৃটেনে গড়ে উঠা সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড।
গতকাল বুধবার সকালে সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড এর বাংলাদেশে বসবাসরত পরিবারের সদস্যরা,মুনতাহা তাহেবার পরিবারের কাছে এই সহায়তা তুলেদেন। উল্লেখ্য যে,কিছুদিন পূর্বে বন্ধু পারভেজ’র ভাতিজি মোগরাপাড়া এইচ,জি, জি,এস সরকারী স্মৃতি বিদ্যায়তন এর অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মুনতাহা তায়েবা,মাত্র ১৪ বছর বয়সে প্রাণঘাতী দুর্লভ রক্তজনিত রোগ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে সিরাজ খালেদা জেনারেল হাসপাতালের (কেবিন ৫১৫), ডাঃ ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিল করিম এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে। নিয়মিত রক্ত সঞ্চালনের মাধ্যমে তার জীবন রক্ষা হচ্ছে। তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন। প্রতিদিনের চিকিৎসা খরচ সহ,যার সম্ভাব্য খরচ ৫০/৬০ লক্ষ টাকা। এত ব্যয়বহুল চিকিৎসা খরচ তার পরিবারের পক্ষে চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। প্রিয় ভাই-বন্ধু,শুভাকাঙ্ক্ষী,এবং সকল সহানুভূতিশীল মানুষদের কাছে আবেদন ছোট্ট শিশুটিকে বাঁচাতে আমরা সবাই এগিয়ে আসি। এই মানবিক সহায়তা বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে,চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিতে এগিয়ে আসে সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেড। তারা তাৎখানিক দুই লক্ষ টাকা অর্থ সহায়তা করে। তারা বলেন অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যই এই মানবিক সংগঠনটি গড়ে উঠেছে,আমরা তাদের পাশে আছি এবং থাকবো। তাদের এই মহৎ কাজের জন্য মুনতাহার পরিবার ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা