1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জে পৃথক দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারায়ণগঞ্জে পৃথক দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৩১১ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:-নারায়ণগঞ্জ বন্দরে ট্রাক চাপায় ও ক্রেনের তাঁর ছিঁড়ে লোহার প্লেট পড়ে পৃথক দূর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন।

নিহত শ্রমিকরা হলেন, ডকইয়ার্ড শ্রমিক ইমরান হোসেন(২০), ট্রাক চালক জাহাঙ্গীর পাটুয়ারী(৩৪)।

গতকাল বৃহস্পতিবার সকালে মদনগঞ্জ এলাকায় কর্ণফুলি ডকইয়ার্ডে ও বুধবার রাতে একরামপুর ইস্পাহানি এলাকায় আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর ভেতরে এ পৃথক দুটি দূর্ঘটনা ঘটে।

সূত্রে জানাগেছে, উপজেলা মদনগঞ্জ এলাকায় অবস্থিত কর্ণফুলি ডকইয়ার্ডে মো. ইমরান হোসেন ক্রেন দিয়ে লোহার প্লেট অন্যত্রে সরিয়ে নিচ্ছেন। এসময় ক্রেনের তাঁর ছিঁড়ে লোহার প্লেট ওপরে পড়ে ঘটনাস্থলেই ইমরান মারা যায়। এদিকে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে একরামপুর ইস্পাহানি এলাকার আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর ভেতরে এক ট্রাকের মালামল লোড করছিল। এসময় ওই ট্রাকের পেছনে চাপা পড়ে ঘটনাস্থলে অপর ট্রাক চালক জাহাঙ্গীর পাটুয়ারীর মৃত্যু হয়েছে। নিহত ডকইয়ার্ড শ্রমিক ইমরান হোসেন, কুমিল্লা দাউদকান্দি এলাকার বাসিন্দা। নিহত ট্রাক চালক জাহাঙ্গীর পাটুয়ারী, ফরিদপুর জেলার বাসিন্দা।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি আবু বকর ছিদ্দিক জানান, আকিজ সিমেন্ট ফ্যাক্টরীর ভেতরে ট্রাক চাপায় নিহত অপর ট্রাক চালক জাহাঙ্গীরের উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়। ডকইয়ার্ড শ্রমিক শ্রমিক ইমরানের লাশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ পাঠিয়ে দেন কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা