1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নারায়ণগঞ্জে পূজা মন্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২২৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পূজা মণ্ডপ স্বপরিবারে পরিদর্শন করেছে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

রোববার ( ২২অক্টোবর ) সন্ধ্যায় শহরের চাষাঢ়া রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মন্ডপ পরিদর্শন করেন  তিনি।

এসময়ে নারায়ণগঞ্জ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে শুভেচ্ছা বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা নারায়ণগঞ্জ।  একটি উৎসবের শহর। ব্যবসার পাশাপাশি সম্প্রীতি দিক থেকে নারায়ণগঞ্জ বেশ এগিয়ে। প্রতিটি পূজা মন্ডপকেই তারা খুব সুন্দর ভাবে সাজিয়েছেন। এ জন্য নারায়ণগঞ্জ পূজা উদযাপনসহ সংশ্লিষ্টকে ধন্যবাদ জানান তিনি।

পরে শহরের আমলাপাড়া ও টানবাজার বঙ্গবিহাড়ীসহ বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন।

এসময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) সাকিব আল রাব্বি, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( ক’ সার্কেল ) এস এম জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রবীর সাহা, চাষাঢ়া রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ, দেওভোগ, নাগ-মহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাপ, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্যসহ প্রশাসনের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা