1. admin@bangladeshbulletin24.com : admin :
নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তাদের মাঝে ভাতার চেক বিতরণ  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তাদের মাঝে ভাতার চেক বিতরণ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৪১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন“মানুষ হিসেবে আমাদের কোনো সীমা নেই,আমরা লিমিটলেস। আমাদের একমাত্র সীমাবদ্ধতা হচ্ছে আমাদের ইচ্ছাশক্তি। তাই আমাদের ইচ্ছাশক্তি হতে হবে আকাশসম। নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার এ সুযোগকে কাজে লাগাতে হবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প”-এর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের ভাতার চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই ধরনের প্রশিক্ষণ কেবল ব্যক্তি নয়, বরং সামগ্রিকভাবে সমাজ ও দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে। নারীরা নিজেদের যোগ্যতা, মেধা ও সাহসিকতার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলে তৃণমূল থেকেই গড়ে উঠবে এক সমৃদ্ধ বাংলাদেশ।

আয়োজিত অনুষ্ঠানে জেলার ৫টি ভিন্ন ক্যাটাগরিতে ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন ও প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ক্যাটারিং, বিউটিফিকেশন এবং বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স এ প্রশিক্ষণপ্রাপ্ত মোট ২৫০ জন নারী উদ্যোক্তার মাঝে ভাতার মোট ২৪,৯৯,৯০০ (চব্বিশ লক্ষ নিরানব্বই হাজার নয়শত) টাকার চেক বিতরণ করা ।

অনুষ্ঠানটি ছিল অনুপ্রেরণাদায়ক ও হৃদয়স্পর্শী, যা নারীদের আত্মনির্ভরশীল করে তোলার এই প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা