1. admin@bangladeshbulletin24.com : admin :
নাঃ গঞ্জে রাজনৈতিক মামলার ২৮৯টি মামলা প্রত্যাহার - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

নাঃ গঞ্জে রাজনৈতিক মামলার ২৮৯টি মামলা প্রত্যাহার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২৫৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জে রাজনৈতিক বিবেচনায় দায়ের করা ২৮৯টি মামলা প্রত্যাহার করা হয়েছে।

গত রোববার এই আদেশ জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ । মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজনৈতিক হয়রানিমুলক বিবেচনায় মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে।

বিগত সরকারের আমলে বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের চাপে রাখতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব মামলা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, এসকল মামলার অধিকাংশই ছিল ভিত্তিহীন ও গায়েবি ঘটনার উপর তৈরি করা। এসব গায়েবি মামলার প্রায় ৮০ শতাংশ আসামিই ছিলেন বিএনপি’র নেতাকর্মীরা।

দীর্ঘদিন ধরে বিএনপি’র নেতাকর্মীরা এসব মামলায় মাসের পর মাস আদালতে হাজিরা দিয়ে হয়রানির শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রে তাদের জেলও খাটতেও হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা