1. admin@bangladeshbulletin24.com : admin :
নাঃগঞ্জের সাবেক মেয়র আইভির দুই মামলায় জামিন আবেদন নামঞ্জুর  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

নাঃগঞ্জের সাবেক মেয়র আইভির দুই মামলায় জামিন আবেদন নামঞ্জুর 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছে নারায়ণগঞ্জ আদালত।

বুধবার (২১ মে)  দুপুরে নারায়ণগঞ্জ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হায়দার আলীর আদালতে শুনানিতে দুটি মামলায় এমন আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খাঁন।

আদালত সূত্রে জানা যায়, হকার নাদিম হত্যাচেষ্টা ও রিকশাচালক মো. তুহিন হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দু’টি মামলায় সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করা হলে শুনানি শেষে বিচারক উভয় আবেদন নামঞ্জুর করেন।

এর আগে,গত ১৭ মে জ্যেষ্ঠ হাকিম শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে পুলিশ নাদিম ও তুহিনের ঘটনায় দায়ের করা মামলায় আবেদন করলে। কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন আইভী। ওই মামলা দু’টিতে ‘শ্যোন এ্যারেস্ট’ দেখায় পুলিশ।

এদিন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলাটিতে জামিন আবেদন করা হয়। এ মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমাণ্ড আবেদনের শুনানি সম্পন্ন না হওয়ায় জামিন শুনানির জন্য আগামী ২৭ মে ধার্য করেন বিচারক।

মিনারুল হত্যা মামলায় রিমাণ্ড শুনানির তারিখ ২৫ মে ধার্য রয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক কাইউম।

উল্লেখ্য, গত ৯ মে সকালে নারায়ণগঞ্জ দেওভোগ এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা