1. admin@bangladeshbulletin24.com : admin :
নাঃগঞ্জের শ্রেষ্ঠ মামলা ডিটেকশন কারী অফিসার নির্বাচিত হলেন ওসি (তদন্ত)আহসান উল্লাহ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

নাঃগঞ্জের শ্রেষ্ঠ মামলা ডিটেকশন কারী অফিসার নির্বাচিত হলেন ওসি (তদন্ত)আহসান উল্লাহ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৩৩৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ জেলায় যোগদানের দ্বিতীয় মাসেই জেলার শ্রেষ্ঠ মামলা ডিটেকশন কারী অফিসার নির্বাচিত হয়ে পুরস্কার পেয়েছেন সোনারগাঁ থানার ওসি ( তদন্ত ) আহসান উল্লাহ।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অক্টোবর মাসের জেলার শ্রেষ্ঠ মামলা ডিটেকশন কারীর পুরস্কার হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

এ বিষয়ে আহসান উল্লাহ বলেন, সোনারগাঁ থানায় আসার পর মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, ডাকাত, নারী ও শিশু নির্যাতন দমন ও মামলা তদন্ত করে আসামি শনাক্ত ও গ্রেফতার করেছি। আমার কাজের স্বীকৃতি স্বরূপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সোনারগাঁ থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করে এ কর্মকর্তা আগামী দিনগুলোতেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন। সাধারণ মানুষের জন্য সোনারগাঁ থানা সবসময় উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে।সেই সাথে এ ধারা যেন অব্যাহত রাখতে পারি, তার জন্য সকলের নিকট দোয়া কামনা করি।

এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা