1. admin@bangladeshbulletin24.com : admin :
ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি-মান্নান - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি-মান্নান

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৯ মাস আগে
  • ১৯৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমাদের প্রাণের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক আমার হাতে তুলে দিয়ে তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের স্বপ্নকে মূল্যায়ন করেছেন। ১৭ বছর রাজপথে নির্যাতিত, ত্যাগী ও সংগ্রামী কর্মীদের চোখে আজ আশার আলো জ্বলেছে।

বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নে সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি। আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ-৩ আসনে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।

এ সময় তিনি সকল নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্প্রীতির সমাবেশে বিএনপি নেতা মাসুম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, আজহারুল ইসলাম মান্নানের বড় মেয়ে মারিয়া ইসলাম মুন্নি, পুত্রবধূ সাদিয়া ইসলাম জুই, সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক হান্নান বেপারী, সহ-প্রচার সম্পাদক সোহরাব হোসেন, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে আজহারুল ইসলাম মান্নান, তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় নেতারা ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে নারীদের মাঝে গণসংযোগ চালান এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা