1. admin@bangladeshbulletin24.com : admin :
দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে,কোন বিশৃঙ্খলা সহ্য করা হবে না-আইজিপি - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে,কোন বিশৃঙ্খলা সহ্য করা হবে না-আইজিপি

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ বছর আগে
  • ১০৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন,একসময় নারায়ণগঞ্জে গডফাদার ও সন্ত্রাসের জনপথ ছিল এখন আর সেই সন্ত্রাসীরা নেই।নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্তে অগ্রগতি হচ্ছে। একইসঙ্গে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কার্যক্রম আবারো শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দুর্গাপূজা নিয়ে কোনও অপতৎপরতা ও বিশৃঙ্খলা সহ্য করা হবে না। এবারের দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তৎপর অবস্থানে রয়েছে।

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুজব ছড়িয়ে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। দুর্গাপূজাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে। কোথাও কোনও ঘটনা ঘটলে পুলিশ তা প্রতিহত করবে। যারাই ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনা হবে।

জানা গেছে, এ বছর নারায়ণগঞ্জের ২১৪ পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব হচ্ছে। তার মধ্যে আমলাপাড়া, সাহাপাড়া, রামকৃষ্ণ মিশন ও বলদেব জিউর আখড়া ঘুরে দেখেন আইজিপি ময়নুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১র অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ পুলিশ ও বিভিন্ন বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা