1. admin@bangladeshbulletin24.com : admin :
তালতলা পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

তালতলা পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৩১৯ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৩২ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাহাউদ্দীন রুমি(৪২) ও রুহুল আমিন(২১) গ্রেফতার।

রোববার সন্ধ্যায় তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানীর নেতৃত্বে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রুহুল আমিন নোয়াগাঁও ইউনিয়নের লাদুরচর এলাকার নুরু মিয়ার ছেলে ও অপর মাদক ব্যবসায়ী বাহাউদ্দিন রুমি একই এলাকার সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নুর ছেলে।

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাকির রাব্বানীর নেতৃত্বে একটি চৌকস টিম উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন লাদুরচর এলাকায় অভিযান চালায়।এসময় পুলিশ দেখে মাদক ব্যবসায়ী রুমি পালানোর চেষ্টা করলে তাকে দ্রুত গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩২পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী জানান, মাদক ব্যবসায়ী বাহাউদ্দিন রুমি কে মাদকসহ আটক করা হয়েছে তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা