1. admin@bangladeshbulletin24.com : admin :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-৫ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-৫

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৭০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ১ জন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসক আরো ৪ জনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার শামসুদ্দিন খন্দকারের ছেলে নুর উদ্দীন (৪৫), অটোরিকশার যাত্রী হানিফ, মামুন (৩০) ও ও নাম না জানা এক পোশাকশ্রমিক (৩৬) এবং আহত ব্যক্তি হলেন জামাল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কাঁচপুরে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে আহত চারজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে প্রথমে, ৩ জন মারা যান। পরে জরুরি বিভাগে চিকিৎসাধীন জামাল নামের আরও একজন মারা যান। তাদের মরদেহ মর্গে রাখা আছে।এর আগে নারায়ণগঞ্জ স্থানীয় হাসপাতালে ১ জনকে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান,আজ সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাকামুখী লেনে একটি অটোরিকশা উল্টোপথে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি হাইস মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশার এক যাত্রী মদনপুরের আল-বারাকা হাসপাতালে মারা যান। আহত চারজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে তারাও পরে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা