1. admin@bangladeshbulletin24.com : admin :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ চেকপোস্ট - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁ থানা পুলিশের বিশেষ চেকপোস্ট

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৩৩৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ–যে কোন সময় মহাসড়কে নাশকতার সৃষ্টি হতে পারে এমনই আশংকায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেনের নির্দেশে ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাস স্টান্ড এলাকায় বিশেষ তল্লাশি চেকপোস্ট বসিয়েছেন সোনারগাঁ থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত কারো আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলেই তাকে তল্লাশি করেছেন পুলিশ। প্রাইভেটকার, সিনএনজি, রিকশাসহ দূরপাল্লার বাসগুলোকে থামিয়ে তল্লাশি করা হয়।

এছাড়াও দূর থেকে আসা যাত্রীদের করা হচ্ছে নানা প্রশ্ন। তবে তল্লাশি করে সকাল থেকে এ পর্যন্ত কিছুই পায়নি পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, আমাদের কাছে গোপন তথ্য আছে যেকোনো সময় যে কেউ মূলত মহাসড়কে নাশকতা সৃষ্টি করতে পারে। তাই এসকল গাড়ি ভাঙচুর বা গাড়িতে আগুন দেওয়ার মতো নাশকতা যেন কেউ না ঘটাতে পারে সেজন্য আমরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছি।

তিনি আরও বলেন, আপাতত মহাসড়কে একটি চেকপোস্ট বসানো হয়েছে। প্রয়োজন হলে চেকপোস্ট বাড়িয়ে দেওয়া হবে। এই তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা