1. admin@bangladeshbulletin24.com : admin :
ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে জনসচেতনতামূলক র‍্যালি - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে সতেরশত ইয়াবাসহ আটক-১  সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়াতে গিয়ে রানারের মৃত্যু সোনারগাঁয়ে বিদেশি ওয়ান শুটারগান উদ্ধার নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সোনারগাঁয়ে প্রস্তুতিমূলক সভা পূর্বশত্রুতার জের ধরে সোনারগাঁয়ে কিশোরীসহ ৩ নারীকে কুপিয়ে জখম সেবার এক বছরে বদলে গেছে কাঁচপুর রাজস্ব সার্কেল: কমেছে জনভোগান্তি নেপথ‍্য সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনিম  সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীকেই টিসি দিল বিদ্যালয়  সোনারগাঁয়ে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোনারগাঁয়ে বর্ণাঢ্য র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁয়ে জনসচেতনতামূলক র‍্যালি

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ সপ্তাহ আগে
  • ৬৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৫ জুলাই) সকালে এক জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

 

র‌্যালিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সোনারগাঁ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে বিশেষ নজর দিতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। ডেঙ্গুমুক্ত সোনারগাঁ গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা