1. admin@bangladeshbulletin24.com : admin :
ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁওয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁওয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২৯৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং লিফলেট বিতরণ’ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মোঃ মোশাররফ হোসেন, মেডিকেল অফিসার ডা: আশিকুর রহমান, ডা: হাসমত উল্লাহ, ডা: তানজিলা সালাম,ডা: নাহিদ আফরোজ,ডা: শাহনূর হোসেন,ডা: নিগার সুলতানা,ডা: সাদমান হাসান (ডেন্টাল সার্জন) প্রমুখ।

জানা যায়, ডেঙ্গু প্রতিরোধ ও প্রতিকারে আমাদের করণীয় কি এই ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করতে পর্যায়ক্রমে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে। এছাড়া বিতরণ করা লিফলেটে ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গু হলে করণীয়, ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা চেনার উপায়সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। যা পাঠ করলে সহজেই ডেঙ্গু সম্পর্কে সচেতন হওয়া যায়। ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি, আঙ্গিনা পরিস্কার রাখা, জমানো পানি অপসারণ ও মশারি ব্যবহার করে ডেঙ্গুর প্রকোপ রোধ করা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক জানান, উপজেলায় অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যারা চিকিৎসা নিয়েছেন, তারা সবাই সুস্থ আছেন। আবার অনেকে নতুনভাবে আক্রান্ত হচ্ছেন। ডেঙ্গু নিয়ে আতংকের কিছু নেই। এ জন্য সচেতনতাই যথেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা