1. admin@bangladeshbulletin24.com : admin :
জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী মাসুমের পক্ষে প্রচারণা উপজেলা আওয়ামীলীগ প্রচারণায় - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

জেলা পরিষদ সদস্য পদপ্রার্থী মাসুমের পক্ষে প্রচারণা উপজেলা আওয়ামীলীগ প্রচারণায়

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ১৮১ বার পঠিত

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-নারায়ণগঞ্জ জেলা পরিষদকে কেন্দ্র করে প্রার্থীরা ভোটারদের ভোট পেতে দৌড়-ঝাঁপ শুরু কর‌ছেন। ইতোমধ্যে নিজ নিজ সমর্থন আদায়ের জন্য প্রার্থীরা জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করছেন। নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ থেকে শুরু করে জেলার সর্বত্র বইতে শুরু করেছে নির্বাচনি হাওয়া। তবে জেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩নং আসনে সোনারগাঁ থেকে নির্বাচিত হচ্ছেন কে? এ নিয়ে সর্বত্র চলছে গুঞ্জন। নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁও উপজেলার ৩নং ওয়ার্ড সদস্য পদে ব্যাপক গণযোগাযোগে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উপজেলার কাঁচপুরে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: সামসুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে হাতি প্রতীকের জন্য গণযোগাযোগ করেন মোস্তাফিজুর রহমান মাসুম।

এসময় ভোটারদের কাছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম পক্ষে ভোট ও দোয়া চান সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মাসুদুর রহমান মাসুম, সাবেক সাংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।

সাবেক ছাত্রলীগ নেতা ও বিগত মেয়াদে জেলা পরিষদের সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করা মোস্তাফিজুর রহমান মাসুম বলেন, হাতি প্রতীকের পক্ষে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা করছি। বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদী।

গণসংযোগে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ ওমর, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু ওমর, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও উপজেলা মটর চালক লীগের সভাপতি মো: আনোয়ার হোসেনসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা