1. admin@bangladeshbulletin24.com : admin :
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে যুবদল নেতা আশরাফের উদ্যোগে সোনারগাঁয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে যুবদল নেতা আশরাফের উদ্যোগে সোনারগাঁয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২১৫ বার পঠিত
oplus_0

মোঃ নুর নবী জনিঃ-

সোনারগাঁ থানা যুবদলের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের সাবেক মেম্বার  আশরাফুল আশরাফ বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক। তাঁর অসামান্য দূরদর্শিতা, ইস্পাতকঠিন সততা আর গভীর দেশপ্রেম তৎকালীন জাতিকে নতুন পথের দিশা দেখিয়েছিল। তিনি কেবল বাংলাদেশী জাতীয়তাবাদেরই প্রবক্তা ছিলেন না, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় তাঁর বলিষ্ঠ অবদান জাতি চিরদিন সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে।”

শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশরাফ বলেন, “শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং ১৯ দফা কর্মসূচি যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই একটি সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। তাঁর শাহাদাৎ বার্ষিকীতে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একইসাথে, তাঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় শপথ গ্রহণ করছি।” তিনি বলেন, আসন্ন সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসন থেকে সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন নির্বাচনে অংশ নিবেন ইনশাল্লাহ আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী করে ঘরে ফিরবো।

এসময় তিনি দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি শহীদ রাষ্ট্রপতির মহান আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের সার্বিক কল্যাণে আত্মনিয়োগ করার উদাত্ত আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে সকলের মাঝে রান্না করা খাবার( খিচুড়ি)  বিতরণ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মী ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ইব্রাহিম, রিপন, শফি, মতি,,গুলজার,সলু, কামাল, জিয়া,অনিক, ইমন,জুয়েল,  সালাউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা