1. admin@bangladeshbulletin24.com : admin :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে সোনারগাঁয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৯৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন।

মঙ্গলবার দুপুরে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করে গোল্ডেন প্লাস ও মেসার্স আল্লাহ ভরসা ব্রেড এন্ড বিস্কুট নামে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান জানান,বাজার পরিদর্শন কালে উপজেলার কাঁচপুর এলাকার গোল্ডেন প্লাসকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও পন্যের গায়ে মূল্য তালিকা না দেওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৪০ হাজার ও মেসার্স আল্লাহ ভরসা ব্রেড এন্ড বিস্কুট নামে আর একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় তিনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

এসময় সোনারগাঁ থানা পুলিশ অভিযানে সহায়তা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা