1. admin@bangladeshbulletin24.com : admin :
জাতীয় নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে-ভিপি নুর - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

জাতীয় নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে-ভিপি নুর

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৮৬ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ-গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক- (ভিপি নূর) বলেছেন”জাতীয় নির্বাচনের আগেই প্রয়োজনীয় সংস্কার করে যতো তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে নির্বাচন দিতে হবে।

আমাদের আগেই দাবি ছিলো রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে। সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার কমিশনগুলোর আলাপ-আলোচনা চলবে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা যাবে না। সংস্কার ও নির্বাচন সমান্তরালে চলছে।এদেশে দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না।

মঙ্গলবার সন্ধায় গনঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি হান্নানুর রহমান রতনের স্মরণ সভা অনুষ্ঠানে ভিপি নুর এসব মন্তব্য করেন।
এসময় ভিপি নুর আরও বলেন”এদেশে বিগত আমলে আমরা দেখেছি ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রীর হলে আওয়ামীলীগের শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের জন্ম হয়।তাই নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ক্ষমতার বিষয়টিও সংস্কার করতে হবে।দেশে প্রধানমন্ত্রীকে সকল ক্ষমতার অধিপতি করে রাখা হয়েছে।রাস্ট্রপতি কেবল রাস্ট্রীয় শ্রদ্ধা জ্ঞাপন ও প্রধান বিচারপতি নিয়োগ এগুলো ছাড়া কোন ক্ষমতার ব্যবহার করতে পারেন না।তাই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা সমতার ভিত্তিতে রাখতে হবে।
তিনি আরও বলেন”জাতীয় সংসদে যেনো একক কোন দলের আধিপত্য না থাকে,অর্থাৎ নির্বাচিত দলের মতামত প্রকাশের ভারসাম্য থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা