1. admin@bangladeshbulletin24.com : admin :
জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে হাতপাখার পক্ষে অবস্থান নিয়েছে, তখনই প্রতিপক্ষ সস্তা অপপ্রচার চালাচ্ছে- গোলাম মসীহ্ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে হাতপাখার পক্ষে অবস্থান নিয়েছে, তখনই প্রতিপক্ষ সস্তা অপপ্রচার চালাচ্ছে- গোলাম মসীহ্

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৫ মাস আগে
  • ৮৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী গোলাম মসীহ বলেছেন, একটি চক্র পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে যে, আমি অন্য কোনো প্রতীকের সাথে আঁতাত করেছি বা সরে দাঁড়িয়েছি। আমি স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি কারো সাথে মিশে যাইনি; আমি হাতপাখা প্রতীক নিয়ে আপনাদের সেবায় শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে আছি।

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানার আয়োজিত ‘মার্চ ফর শরিয়াহ ইন সোনারগাঁ’ অনুষ্ঠানের পূর্ববর্তী এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে হাতপাখার পক্ষে অবস্থান নিয়েছে, তখনই প্রতিপক্ষ এই ধরণের সস্তা অপপ্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি সোনারগাঁওয়ের সচেতন ভোটারদের প্রতি আহ্বান জানাই, আপনারা কোনো গুজবে কান দেবেন না। আমাদের ঐক্যবদ্ধ শক্তিই এই ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে।

আজকের আয়োজনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সোনারগাঁয়ের মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে হাতপাখা কখনোই পিছু হটবে না। আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে আপনারা এই অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেবেন, ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সোনারগাঁ থানার সভাপতি নূরুল আমিন খান, সোনারগাঁ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ ফারুক আহমেদ মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা