1. admin@bangladeshbulletin24.com : admin :
জনগণের সেবা দেওয়াটাই আমাদের কাজ-এসিল্যান্ড মন্জুরুল মোর্শেদ - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

জনগণের সেবা দেওয়াটাই আমাদের কাজ–এসিল্যান্ড মন্জুরুল মোর্শেদ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১১ মাস আগে
  • ১৭৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

ভূমি সেবা গ্রহীতাদের প্রশংসায় ভাসছে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার এসিল্যান্ড মন্জুরুল মোর্শেদ। তিনি দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্য প্রতিরোধের পাশাপাশি গ্রাহক সেবার মান নিশ্চিত করেছেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মন্জুরুল মোর্শেদ।

তিনি ২২ সেপ্টেম্বর ২৪ ইং যোগদান করেন ১১ মাস কর্মময় জীবনে উপজেলার ভূমি বিষয়ক সেবার মানোন্নয়নে নজির সৃষ্টি করেছেন সোনারগাঁয়ে, সর্বসাধারণ দালাল ছাড়াই ভূমির সেবা পেয়েছেন।

তিনি দায়িত্ব গ্রহণের পর নিষ্পত্তি করেছেন বিগত সালের আবেদিত বেশিরভাগ মিসকেস মামলা। চালু করেছেন ঘুষ ছাড়া নামজারি আবেদন নিষ্পত্তি ও জমাভাগ প্রদান প্রক্রিয়া। ভূমি সেবা প্রদানের পাশাপাশি বিচক্ষণতার সাথে পরিচালনা করে চলেছেন ম্যাজিস্ট্রেরিয়াল কার্যক্রম।

এরই ধারাবাহিকতায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা ও করেছেন, পাশাপাশি সিল গালা করেছেন বেশ কয়েকটি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সেই সাথে অবৈধ স্থাপনাসহ করেছেন বাজার নিয়ন্ত্রণ।

এ ব্যাপারে ভূমি সেবা গ্রহীতা মহিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই স্যার খুব ভালো। কারণ আমি আমার জমির নামজারি জন্য আবেদন করেছিলাম এবং নামজারি পেয়েছি এতে কোনো দালাল ধরতে হয় নাই, বাড়তি টাকাও লাগে নাই। ১৫ দিনেই আমার কাজটা হয়ে গেছে।

পৌরসভার দরপত থেকে আসা মতিন জানান,স্যার সত্যিই অমায়িক মানুষ তার জন্য আমার এতদিনের পড়ে থাকা মিস কেসটি নিষ্পত্তি হয়েছে। কোন প্রকার ঘুষ ছাড়াই আমি সঠিক বিচার পেয়েছে, তবে দুঃখের বিষয় হল আজকে চায়ের দোকানে শুনলাম একটি মিসকেস এর রায় অন্যায় ভাবে না দেয়াতে স্যার এর নামে কে বা কারা মিথ্যা সংবাদ প্রচার করেছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন সত্যিই এমন একজন ভালো মানুষের নামে মিথ্যে সংবাদ মোটেই উচিত হয়নি। আমি যতটুক জানতে পারলাম স্যার এর বদলির অর্ডার হয়ে গেছে। তিনি চলে গেলে এমন এসিল্যান্ড পাব কিনা দুঃখ প্রকাশ করে তার মঙ্গল কামনা করেন।

এছাড়াও অসংখ্য সেবা গ্রহীতা এই কর্মকর্তার কার্যকলাপে খুশি বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আবার অনেকেই তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন। সেই সাথে তার নিয়মিত বদলীর অর্ডার এর কথা শুনে দুঃখ প্রকাশ করছেন।

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মন্জুরুল মোর্শেদ বলেন জনগণের সেবা দেওয়াটাই আমাদের কাজ। আমি সর্বদাই চেষ্টা করি সর্বোচ্চ সেবা প্রদানের। অনেক দুর দুরান্ত থেকে অনেক মানুষ কষ্ট করে আমার অফিসে আসে সুতরাং তাদের কাজে যাতে কোন প্রকার হয়রানি না হয় সে দিক টা খেয়াল রেখে দ্রুত সময়ের মধ্যে তার কাজ টি সম্পন্ন করাই আমার লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা