1. admin@bangladeshbulletin24.com : admin :
ছুটির দিনে লোক ও কারুশিল্প মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড় - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ছুটির দিনে লোক ও কারুশিল্প মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড়

মোঃ নুর নবী জনি
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২২৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে লোক ও কারুশিল্প মেলায় মাসব্যাপী লোকজ উৎসব জমে উঠেছে। গতকাল শনিবার ছুটির দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ছিলো লোক ও কারুশিল্প মেলায়।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত এ মেলায় হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছর এ উৎসবের আয়োজন করে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

মাসব্যাপী লোকজ উৎসবে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নারী-পুরুষ-শিশুসহ বিভিন্ন বয়সী দর্শনার্থীরা ছুটে আসে।

উপভোগ করেন কারুশিল্পীদের কারুপণ্য তৈরি ও প্রদর্শনী, পাশাপাশি তাদের পছন্দের কারুপণ্য ক্রয় করে নিতেও দেখা যায়। অনেকেই উপভোগ করেছে নাগরদোলা, পুতুলনাচ ও বায়োস্কোপ প্রদর্শনী।

এবারের মেলায় বাংলাদেশের পল্লী অঞ্চল থেকে ৬৪ জন কারুশিল্পী অংশ নিয়েছেন। এছাড়াও ঝিনাইদহ ও মাগুরার শোলা শিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের নকশিপাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের হাতি ঘোড়া পুতুল ও কাঠের কারুশিল্প, নকশিকাঁথা, নকশি হাতপাখা, মুন্সিগঞ্জের শীতলপাটি, মানিকগঞ্জের তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, রাঙামাটি ও বান্দরবান জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটা শিল্প, সোনারগাঁয়ের পাটের কারুশিল্প, নাটোরের শোলার মুখোশ শিল্প, মুন্সিগঞ্জের পটচিত্র, ঢাকার কাগজের হস্তশিল্পসহ এবার মোট ১০০টি স্টল রয়েছে।

গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা হাডুডু, কানা মাছি, ঘুড়ি উড়ানো, বউ সাজানো, গায়ে হলুদ, কাবাডি, লোক কারুশিল্প প্রর্দশনী, লোক জীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়াস্কোপ, নাগরদোলা ও গ্রামীন খেলার আয়োজন থাকে।

মাসব্যাপী লোকজ উৎসব প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত হয়ে চলবে আগামী ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত। এমেলায় প্রতিদিন বিকাল ৪টা থেকে ৬টা লোক সংগীত এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দলীয় লোক সংগীত ও লোকনৃত্যের আয়োজন করা হয়েছে।

ফাউন্ডেশনের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, লোকজ উৎসবে ছুটির দিনে দর্শনার্থীদের সংখ্যা এমনিতেই বেশি থাকে। আজ ছুটির দিন হওয়ায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ছিল। আশা করছি সামনে আরও দর্শনার্থীর সংখ্যা আরোও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা