1. admin@bangladeshbulletin24.com : admin :
চোরাই মোবাইলসহ ১১ জন গ্রেফতার - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

চোরাই মোবাইলসহ ১১ জন গ্রেফতার

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৪৫ বার পঠিত

চোরাই মোবাইলসহ ১১ জন গ্রেফতার

পাভেলঃ- ঢাকার শাহবাগ, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চোরচক্রের মূলহোতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

শুক্রবার (৭ অক্টোবর) সকালে র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে প্রায় ১ হাজার চোরাই মোবাইলফোন ও ৪৮টি ট্যাবসহ ১ হাজার ১৭০টি ব্যাটারি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলম (৩২), মো. ওয়ারিশ মিয়া (৩৮), মো. মামুন (৩২), মো. ইমরান (২৪), মো. আবু হানিফ হাওলাদার (৩২), মো. সাইদুর রহমান (৪০), মো. রতন উল্লা (৩০), মো. বাপ্পি (২৪), আব্দুল রাজ্জাক (৬০), মো. মিজান (৪৭) ও মো. সজিব কাজী (৩২)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছিল।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা