1. admin@bangladeshbulletin24.com : admin :
সেই চেয়ারম্যান চুম্মা বাবুল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি প্রার্থী হওয়ার গুজবে শিক্ষার্থীরা আতংকে - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

সেই চেয়ারম্যান চুম্মা বাবুল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি প্রার্থী হওয়ার গুজবে শিক্ষার্থীরা আতংকে

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ১৯০ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বারদী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির কমিটি নিয়ে শিক্ষার্থীদের মাঝে আতংক বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে জানা যায় সোনারগাঁ উপজেলার বারদী স্কুল এন্ড কলেজের গভনিং বডির নির্বাচনে সভাপতি হওয়ার গুজব উঠে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের বিরুদ্ধে । আর এই লায়ন মাহবুবুর রহমান বাবুল সভাপতি হওয়ার গুজব এনিয়ে আতংক বিরাজ করছে।

বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো.মাহবুবুর রহমান বাবুল যাকে সবাই চুম্মা বাবুল নামে চিনে,সুশীল সমাজের মানুষ থেকে শুরু করে,গণমাধ্যম কর্মী এবং উপজেলা পর্যায়ে যার সাথে দেখা হয় তার সাথেই চুম্মা দিয়ে অভিনন্দন জানাতে চেষ্টা করে,গত কয়েক দিন আগেও একজন কর্মকর্তাকে তিনি চুম্মা দিয়ে বিদায় জানায়।তার এহেন কার্যকলাপে উপজেলার কর্মকর্তারা এমনকি সাংবাদিকরাও তার কাছ থেকে অনেক দূরে থাকেন।একজন চেয়ারম্যান এর এ ধরনের আচরণ সত্যিই অশুভনীয়।

এনিয়ে বারদী স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরাও আতংকে রহিয়াছে।

বারদী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বারদী হাইস্কুলের সাবেক অভিভাবক সদস্য মো.দাইয়ান সরকার বলেন, আমাদের স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীরা আতংকে থাকবে এটা কখনও চাই না। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তি উক্ত বারদী স্কুল এন্ড কলেজের শিক্ষক ও অভিভাবক জানান,আমরা ছেলে মেয়েদের অভিভাবক হিসাবে চুম্মা বাবুলের মতো আতংকিত ব্যাক্তিকে বিদ্যালয়ের সভাপতি অযোগ্য মনে করি। এ বিষয়ে সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তারও হস্তক্ষেপ কামনা করছি।

এবিষয়ে সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম জানান,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চুম্মা বাবুল নামে পরিচিত তবে উনি একজন জনপ্রতিনিধি হিসাবে স্কুল কমিটির প্রার্থী হতে পারে।তবে শিক্ষার্থীরা আতঙ্কে আছে এ বিষয়টি আমি শুনেছি।

এবিষয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি সংসদে থাকায় তার পিএস মাহমুদ উল্লাহ জানান, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবর রহমান বাবুল কে বারদী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে কোন লিখিত কাগজ দেয়া হয়নি তিনি এমপি মহোদয়ের স্বাক্ষর জালিয়াতি করে কাগজ দেখিয়ে সভাপতি দাবি করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা