1. admin@bangladeshbulletin24.com : admin :
কাফনের কাপড় মাথায় বেঁধে নেমেছি এবার-শামীম ওসমান এমপি - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

কাফনের কাপড় মাথায় বেঁধে নেমেছি এবার–শামীম ওসমান এমপি

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ২০৬ বার পঠিত

জনিঃ-নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, সোনারগাঁ থেকে আমরা দেখাবো ফাটাফাটি কাকে বলে। পূজার পরে একটা থাবা দেব নারায়ণগঞ্জ থেকে। বিএনপিকে এক থাবায় ঢাকা শহর খালি করে দেব। কাফনের কাপড় মাথায় বেঁধে নেমেছি এবার। মৃত্যুর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এ দেশ আপনার আমার। এদেশের জন্য আপনার আমার বাবা মা রক্ত দিয়েছে। আমরা আর বলব না খেলা হবে, ফাটাফাটি হবে এবার।

বুধবার (১১ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের জনসভা সফল করতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আমি চিঠি লিখে বলেছিলাম আমাকে মনোনয়ন দিয়েন না। কারণ আমি এমপি না হলে কিছু হবে না। কিন্তু শেখ হাসিনা না থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে,এটা বড় যুদ্ধ। সারারাত ঘুমাই না। আমি সব খবর পাই। আমি জানি ওরা কোন দিক দিয়ে এগুচ্ছে আর ওরাও জানে আমি কোনদিক দিয়ে এগুচ্ছি। ঝড়ের সামনে দাঁড়িয়ে আমাদের বলতে হবে যে আমরা তোদের চেয়ে বড় ঝড়। মরন কামড় আসবে পূজার মধ্যে ও পরে। ১০/১২ দিনে দেশকে এমন জায়গায় নিয়ে যেতে চেষ্টা করবে, কিন্তু পারবে না। কারন শয়তান কখনও মানুষের সাথে পারে না।

এসময় শামীম ওসমান বলেন,বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বড় ষড়যন্ত্র হয়নি হবেও না। শেখ হাসিনা যে ভাষায়, কথা বলছেন সে ভাষায় আর কোন নেতা কথা বলার সাহস করতে পারছে না। পার্লামেন্টে আপনারা শুনেছেন নেত্রীর কথা। যার বিরুদ্ধে কথা বলছেন তারা দেশের সবচেয়ে বড় শক্তি। আমেরিকা কী ছেড়ে কথা বলবে। দলের ভেতর মোশতাক আছে, নারায়ণগঞ্জেও আছে।

নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁ) আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁ আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ বাদল, সোনারগাঁ  উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মারুফুল ইসলাম ঝলক, সোহাগ রনি, বাবুল ওমর বাবু, মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম নান্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা