1. admin@bangladeshbulletin24.com : admin :
ঐক্যবদ্ধভাবে কাজ করলে সোনারগাঁয়ে আবারও জাতীয় পার্টি বিজয়ী হবে-এমপি খোকা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ঐক্যবদ্ধভাবে কাজ করলে সোনারগাঁয়ে আবারও জাতীয় পার্টি বিজয়ী হবে–এমপি খোকা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ১৮৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে এদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশে অসংখ্য রাস্তা-ঘাট, ব্রিজএতিমখানা, মহাসড়ক, ঢাকা শহর রক্ষা বাঁধ, নারায়ণগঞ্জ শহর রক্ষা বাঁধ, ঢাকায় রোকেয়া স্মরণী, পান্থপথ রাস্তা নির্মাণ করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি বিগত ৯ টি বছরে রাস্তা, ব্রিজ, কালভার্ট, স্কুল- কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শহীদ মিনার ও ঈদগাহ মাঠ সম্প্রসারণসহ ব্যাপক উন্নয়ন করেছি।

মঙ্গলবার বিকেলে জামপুর ইউনিয়ন জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় এমপি খোকা আরো বলেন, করোনা মহামারীর সময় যখন সোনারগাঁয়ের কোন রাজনৈতিক নেতা সোনারগাঁ বাসির পাশে দাড়ায়নি, কেহ খবর নিতে আসিনি তখন আমি মৃত্যু ঝুঁকি নিয়ে গভীর রাত পর্যন্ত প্রতিটি ইউনিয়নে তাদের সুখ দুঃখের খবর নিয়ে সরকার ঘোষিত লগডাউন এর মাঝেও নিজস্ব অর্থায়নে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। হট-লাইনের মাধ্যমে সারা সোনারগাঁয়ে ১৭,৩০০ প্যাকেট খাবার লগডাউন অবস্থায় অসহায় পরিবারের মাঝে পৌঁছে দিয়েছি। এছাড়াও করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন আমার নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাসেবক টিমের মাধ্যামে দাফনের ব্যবস্থা করেছি। এবং করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি।

তিনি বলেন জাতীয় পার্টির সকল নেতাকর্মীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে পার্টির জন্য কাজ করতে হবে। আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে সোনারগাঁয়ে আবারও জাতীয় পার্টি ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ।

সভায় জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মো:মোতালেব ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেনারগাঁ উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আশরাফুল ভূইয়া মাকসুদ, সদস্য সচিব মোঃ আলী জাহান।

এসময় আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু,পৌরসভা জাতীয় পার্টির সভাপতি জামান, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক শ্যামল শিকদার, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন, জাতীয় যুবসংহতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,পৌর কাউন্সিলর জায়েদা আক্তার মনি,মহিলা মেম্বার পলি আক্তার, রুনা আক্তার,আমিন মেম্বার,মনির মেম্বার,আবুল মেম্বার,সাবেক মেম্বার হারুন,বৈদ্যোরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার,বাছেদ মেম্বার,সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল হোসেনসহ জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা