1. admin@bangladeshbulletin24.com : admin :
ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে এমপি খোকার মিলাদ ও দোয়া - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে এমপি খোকার মিলাদ ও দোয়া

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২৩১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মোতালিব ভুঁইয়ার উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য ও প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগ জাতীয় পাটির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পাটির সভাপতি মোঃ সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সোনারগাঁ উপজেলা জাতীয় পাটির মহিলা সংস্থার সভাপতি ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা যুব সংহতির আহ্বায়ক মো.রিপন ভাওয়াল, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক মো.আনিসুর রহমান বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান প্রচার সম্পাদক ফজলুল হক মাষ্টার প্রমূখ।

বারদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.রিয়াদ হাসান ফকির রহিমসহ সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য ইউপি সদস্য ও জাতীয় পাটির নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সকলের মাঝে ১২ই রবিউল আউয়াল ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে দোয়া পরিচালনা করেন লিয়াকত হোসেন খোকা এমপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা