
নিজস্ব প্রতিনিধিঃ-
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা, সাবেক সৌদি আরবের বাংলাদেশের রাষ্ট্রদূত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মসীহ্ সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেছেন।
বুধবার(২৮ জানুয়ারী) গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন সেই সাথে হাত পাখা মার্কায় ভোট প্রার্থনা করেন।
এ সময় গোলাম মসীহ্ বলেন, “এমন একটি রাষ্ট্রব্যবস্থা দরকার যেখানে শাসক হবে জনগণের খাদেম এবং রাষ্ট্র পরিচালিত হবে ন্যায় ও জবাবদিহিতার ভিত্তিতে।”
তিনি আরও বলেন,” আমি যদি নির্বাচিত হই তাহলে দুর্নীতির স্বজন প্রীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়বো, আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। আল্লাহভীরু ও আমানতদার নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে জনগণ প্রকৃত শান্তি ও টেকসই উন্নয়ন উপভোগ করতে পারবে।”
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে এলাকাবাসী প্রার্থীর বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতি তাদের সমর্থনের কথা জানান।