1. admin@bangladeshbulletin24.com : admin :
আমাদের মূল পরিচয় আমরা মানুষ আমরা বাঙ্গালী,সংখ্যালঘু বলতে কোন কথা নেই-এমপি খোকা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আমাদের মূল পরিচয় আমরা মানুষ আমরা বাঙ্গালী,সংখ্যালঘু বলতে কোন কথা নেই–এমপি খোকা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ২২৪ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা গতকাল রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় পূজা মন্ডপ পরিদর্শন এবং ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এমপি খোকাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, সেই সাথে এমপি খোকা হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জনপ্রতিনিধি ও প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যেনো যার যার ধর্ম সে সে নির্বিঘ্নে নিরাপদে আনন্দের সহিত পালন করতে পারে।সেই নির্দেশ মতে আমরা সকল ধর্মের মানুষকে সম্মান করি।আমার মতে সংখ্যালঘু বলতে কোন কথা নেই,আমাদের মূল পরিচয় আমরা মানুষ আমরা বাঙ্গালী।

এমপি লিয়াকত হোসেন খোকার সাথে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, এমপি লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ও জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আবু নাইম ইকবাল,যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, সাবেক পৌর কাউন্সিলর ও জাতীয় মহিলা পার্টির আহবায়ক জাহেদা আক্তার মনি,সাধারণ সম্পাদক জাহানারা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার ভৌমিকসহ উপজেলা জাতীয় পার্টি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা