1. admin@bangladeshbulletin24.com : admin :
আপনাদের সেবা করার মধ্যেই আমি শান্তি খুঁজে পাই, আগামীতেও আপনাদের পাশেই থাকবো-এমপি খোকা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আপনাদের সেবা করার মধ্যেই আমি শান্তি খুঁজে পাই, আগামীতেও আপনাদের পাশেই থাকবো-এমপি খোকা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ বছর আগে
  • ৩৩২ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপির নির্দেশে অসহায় দরিদ্র মানুষের মাঝে মাস ব্যাপি ইফতার বিতরণের অংশ হিসাবে মঙ্গলবার ইফতার পন্যর সাথে বিরিয়ানি বিতরন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্নসাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয় এর সার্বিক সহযোগিতায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি ।

এসময় এমপি খোকার হাত থেকে ইফতার সামগ্রী নিয়ে তারা এমন আন্তরিক আতিথিয়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য প্রতিবছর মাহে রমজানে এভাবেই নিজ নির্বাচনী আসন সোনারগাঁয়ের অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করে থাকেন এমপি লিয়াকত হোসেন খোকা। এমনকি নিজ কার্যালয়ে পরম আতিথিয়তায় দলের নেতাকর্মীদেরও নিজ হাতে ইফতার মাখিয়ে বন্টন করেন তিনি। ফলে নেতাকর্মীদের কাছে লিয়াকত হোসেন খোকা কেবলই একজন এমপি নন, তিনি নেতাকর্মীদের কাছে একজন অভিভাবক ও আস্থার নামও হয়ে উঠেছেন এমনটা বলছেন তার কর্মী-সমর্থকরা।

 

লিয়াকত হোসেন খোকা বলেন, আমি আপনাদের সন্তান। আমাকে কেউ এমপি বলে ডাকবেন না। আমাকে ভাই বা সন্তান হিসেবে ডাকবেন। এতে আমি বেশি আনন্দিত হবো। আমি আপনাদের মাঝেই বেঁচে থাকতে চাই। আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় সম্পদ। আপনাদের সেবা করার মধ্যেই আমি শান্তি খুঁজে পাই। আগামীতেও এভাবে আপনাদের পাশেই থাকবো ইনশাআল্লাহ।’

এদিকে, গতকালের ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান,জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক ফজলুল হক,মোক্তার হোসেন,শামীম, আলমগীর হোসেন অপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা