1. admin@bangladeshbulletin24.com : admin :
আপনাদের সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখতে চাই -চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান   - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আপনাদের সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখতে চাই -চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান  

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ মাস আগে
  • ১১৫ বার পঠিত

মোঃ নুর নবী জনি –

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে  মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ই মার্চ) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ীমজলিশ এলাকার হাফেজিয়া মাদ্রাসার সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমান প্রধান।

 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ এবং যুবদল নেতা রকিব হাসান এর সঞ্চালনায় ও মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন বিজয়ের সার্বিক তত্ত্বাবধানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবুল হোসেন তুষার, সাবেক মেম্বার মাজারুল ইসলাম মানিক, শাহজান মেম্বার,সমাজ সেবক জাহাঙ্গীর, এমদাদ হোসেন,সাফাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, আতাউর রহমান আমাদের এলাকার সন্তান আমাদের গর্ব, তাক স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে চাই । আমরা সকলে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তাকে জয়যুক্ত করব। সে নির্বাচনের পূর্ব থেকে এলাকার মানুষের পাশে আছেন,সমাজের কল্যাণে তার ভূমিকা বলা বাহুল্য। মানুষের সাথে সাদামাটা জীবন যাপন করেন সকলের সাথে মিলেমিশে কাজ করার মন-মানসিকতা তার আছে। সকলকে সাথে নিয়ে মোগরাপাড়া ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়তে চাই, এখানে আমাদের সকলের সর্বোচ্চ সহযোগিতা করা প্রয়োজন।

এ সময় আবেগপূর্ণ অবস্থায় চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান বলেন, আমি আপনাদের ভালোবাসা দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি, আপনারা আমাকে যে মূল্যায়ন করে, আমার ডাকে সাড়া দিয়েছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন ,আমি অশ্রু সিক্ত হয়ে গেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সেবায় আমি নিজেকে নিয়োজিত রাখতে পারি। আপনাদের ভোটের মাধ্যমে আমি চেয়ারম্যান হিসেবে সম্মানিত হতে পারলে সেই সম্মানের স্বাদ গ্রহণ করবেন আপনারা। আমাকে একটিবারের মতো সুযোগ করে দেন আমি আপনাদের দেওয়া সেই প্রতিশ্রুতি রক্ষা করব ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা