1. admin@bangladeshbulletin24.com : admin :
আড়াই মাসের মাথায় সোনারগাঁ থানার ওসির বদলি - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

আড়াই মাসের মাথায় সোনারগাঁ থানার ওসির বদলি

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ মাস আগে
  • ৮৫ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ারকে নানা অভিযোগে রংপুরে বদলি করা হয়েছে বলে জানা গেছে। এর আগে কুমিল্লার দেবিদ্বার থানা ছিলেন। সোনারগাঁয়ে যোগদানের আড়াই মাসের মাথায় তার এ বদলির আদেশ দেয় পুলিশ সদর দপ্তর।

 

রোববার অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। তিনি গত ৭ই মে মাসে সোনারগাঁ থানায় যোগ দেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওসি গোলাম সারোয়ার সোনারগাঁয়ে যোগদানের পর তার বিরুদ্ধে স্থানীয় কয়েকজন রাজনীতিকের সঙ্গে যোগসাজশে মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে। সম্প্রতি যুবলীগের এক নেতার এসএসসি পরীক্ষার্থী ছেলেকে বিস্ফোরক আইনের একটি মামলায় পুলিশ গ্রেপ্তার দেখালে তা নিয়েও সমালোচনা হয়। ওই পরীক্ষার্থীদের পরিবারের অভিযোগ ছিল, স্থানীয় বিএনপি নেতাদের চাঁদা না দেওয়ায় পুলিশের সঙ্গে ‘যোগসাজশ’ করে এ গ্রেপ্তারের ঘটনাটি ঘটেছে।

 

এ ছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় এক প্রবাস ফেরত এক ব্যক্তির কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আসামি না হলেও পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। মোটা অংকে রফাদফা শেষে ১৫৪ ধারায় আদালতে প্রেরণ করে। পরবর্তীতে জামিনে আসে গ্রেপ্তারকৃতরা। গত আড়াই মাসে কমপক্ষে ১৩ জনের সঙ্গে রফাদফা হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। ওসি গোলাম সারোয়ার যোগদানের পর থেকে ডাকাতি, ছিনতাই, মাদক, হত্যা ও ধর্ষণ বেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা