
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শিবপুর এলাকায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অনিয়মের প্রতিবাদ করায় ভুক্তভোগী তাহের আলীর বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে জানা যায়
এ ঘটনায় মঙ্গলবার সন্ধায় ভুক্তভোগী মোঃ তাহের আলী বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০/৪০ জনকে বিবাদী করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগী তাহের আলী বলেন, আড়াইহাজার পৌর এলাকার শিবপুরে আমার বাড়ির একাংশের উপর দিয়ে
অনৈতিকভাবে রাস্তা নির্মাণের চেষ্টা করিলে আমি আপত্তি জানাই এসময় রাস্তা নির্মাণকারীর লোক আমার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে রাজী না হওয়ায় জোর পূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা চালায়।
এঘটনায় আমি আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করিলে বিবাদীগন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ১নং বিবাদী মাহমুদউল্লাহ লিটন আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে হামলায় নেতৃত্ব দিয়ে জোরপূর্বক আমার বাড়িতে প্রবেশ করে। এ সময় সে তার সাথে থাকা সন্ত্রাসীদের হুকুম দিলে সন্ত্রাসী রিপন মিয়া পরপর ৬টি ককটেলের বিস্ফোরন ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে অন্যান্য বিবাদীরা রাম দা,চাকু দিয়ে বাড়িঘরে এলোপাথারি কোপানো শুরু করলে আমার ছোট বোন শাহিনুর বাধা দিলে তাকে হকিস্টিক দিয়ে এলোপাথারি আঘাত করে মারাত্মভাবে আহত করে। আমার চাচা হাশিমকে মাথায় পিস্তল ঠেকিয়ে ঘরে লুটপাট করে। এ সময় সংঘবদ্ধ হামলাকারীরা আমার হাশিম চাচা ও ছোট ভাই হানিফের ঘরে থাকা স্বর্ণ, নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এসময় আমার শয্যাশায়ী বোন রুনাসহ অন্যান্য মহিলাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে অজ্ঞাত আরও সন্ত্রাসীদের নিয়ে এলাকায় ব্যাপক ভাঙচুর, লুট, নারীদের শ্লীলতাহানী করে পালিয়ে যায়।
এবিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসির উদ্দিন জানান, ঘটনার সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।