1. admin@bangladeshbulletin24.com : admin :
আগামী প্রজন্ম নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন পাবে : হাসিনা গাজী - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আগামী প্রজন্ম নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন পাবে : হাসিনা গাজী

মোঃ মোয়াশেল ভূঁইয়া
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ৩৫৬ বার পঠিত

 

মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী প্রজন্ম নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন পাবে; যা বিগত কোন সরকারের আমলে সম্ভব হয়নি।

জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক।

 

সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে। তবে জন্ম-মৃত্যু নিবন্ধন করতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে “নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করবো, শুদ্ধ তথ্যভান্ডার গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উপলক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের সোনার বাংলা গঠনের স্বপ্ন বাস্তব রূপ পেতে চলেছে। বাংলাদেশ সর্ব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

তারাবো পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম, তারাবো পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া ও লায়লা পারভীন, প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২ এর প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ জহিরুল আলম সিকদারসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা