1. admin@bangladeshbulletin24.com : admin :
আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে-সাবেক প্রতিমন্ত্রী - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে-সাবেক প্রতিমন্ত্রী

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১০ মাস আগে
  • ১৩১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শোভাযাত্রা ও জনসভায় অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা।

রোববার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে প্রধান সড়কগুলোতে বিশাল শোভাযাত্রা বের করে সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপি। রঙিন ব্যানার, ফেস্টুন আর নানা শ্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

শোভাযাত্রা শেষে উপজেলা সংলগ্ন শহীদুল্লাহ মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় এক জনসভা।

সভায় সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো. রেজাউল করিম।

এসময় অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত হয়েছে। তার নির্দেশনায় ছাত্র-জনতা এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে দেশ থেকে ফ্যাসিস্ট শাসককে বিতাড়িত করতে সক্ষম হয়। ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে ফ্যাসিস্ট হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।

অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, আমরা কাওকে মিথ্যা মামলা দেয়নি, প্রতিহিংসার রাজনীতি আমরা বিশ্বাস করিনা,যারা দলের নাম ভাঙ্গিয়ে মিথ্যা মামলা দিয়ে অপকর্ম করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট অনুরোধ জানান।

তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে কাজ করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে।  ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হবে।

এ সময় আরো বক্তব্য রাখেন, সোনারগাঁও থানার বিএনপির সহ-সভাপতি শফিউদ্দিন ভূঁইয়া,বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম বাবু, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু,,সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াছিন নোবেল, যুগ্ম আহ্বায়ক আশরাফ মোল্লা,মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি খোরশেদ আলম, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, মোক্তার হোসেন মিন্টু, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা