1. admin@bangladeshbulletin24.com : admin :
আগামি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে বিজয়ী দলের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করুন-জয়নুল আবেদিন ফারুক - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

আগামি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে বিজয়ী দলের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করুন-জয়নুল আবেদিন ফারুক

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২৯৫ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ-

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,আগামি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে বিজয়ী দলের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করুন।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রোববার (পহেলা জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। বিএনপির সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ফরমুলা ষড়যন্ত্র রুখে দিতে হবে।

এসময় জয়নুল আবেদিন ফারুক নির্বাচন প্রসঙ্গে বলেন, একটি নতুন দলকে প্রতিষ্ঠিত করতে দেশে গভীর ষড়যন্ত্র চলছে। সেই উদ্দেশ্য সফল করতে ফ্যাসিবাদী আওয়ামী লীগের মতো বিএনপিকেও রাজনীতি থেকে মাইনাস করার চক্রান্ত চলছে। তবে দেশের জনগণ এটা কখনোই মেনে নেবে না।

ফ্যাসিবাদী সরকার পতনের দীর্ঘ সাড়ে নয় মাস অতিবাহিত হলেও অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা না করায় এবং নির্বাচন বার বার বিলম্বিত করায় সরকারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন ফারুক।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে ফারুক বলেন, এখন কেউ কেউ মসনদ ছাড়তে চায় না। নয় মাস অতিবাহিত হওয়ার পরও কেন নির্বাচনের রোড ম্যাপ দেয়া হচ্ছে না। তিন মাসে যদি সাহাবুদ্দিন নির্বাচন করতে পারে তাহলে আপনি কেন নয় মাসে পারছেন না। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।

আলোচনা সভায় যুবদলের কেন্দ্রীয় নেতা আমির হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো: ইকবাল হোসেন, নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, মিতালী মার্কেট দোকানদার সমিতির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ শিপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা