1. admin@bangladeshbulletin24.com : admin :
আইভীকে গ্রেপ্তারে বাঁধা ও হামলার ঘটনায় মামলা - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

আইভীকে গ্রেপ্তারে বাঁধা ও হামলার ঘটনায় মামলা

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতারের বাঁধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে সোমবার সদর মডেল থানার উপ পরিদর্শক রিপন মৃধা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। পরে মামলায় অভিযুক্ত ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, সদরের শহীদ নগর ১নং গলির মোঃ হানিফের ছেলে মোহাম্মদ জিসান (২৮), একই এলাকার কাশেমের ছেলে হানিফ (৪০) ও ১৮ নং ওয়ার্ড এলাকার আব্দুল হাইয়ের ছেলে শওকত মিথুন(৪৩)। এ মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামী করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘সোমবার সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলা দায়ের করার পর পুলিশের অভিযানে ৩জনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ মে) রাত এগারেটায় সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। আইভীকে গ্রেফতার করতে তার দেওভোগের বাড়ি চুনকা কুটিরে যায় পুলিশের একটি দল। তবে এসময় নেত্রীর কর্মী সমর্থকেরা সড়কে ব্যারিকেড দিয়ে বাড়িটি ঘেরাও করে। পরবর্তীতে শুক্রবার সকালে আইভীকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় শহরের উকিলপাড়া মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের একাধিক সদস্য আহত হোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা