1. admin@bangladeshbulletin24.com : admin :
আঃলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সোনারগাঁয়ে বিএনপির বিক্ষোভ মিছিল - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

আঃলীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সোনারগাঁয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৩ মাস আগে
  • ১০৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

সোমবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা।

অবস্থান কর্মসূচি শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আল-মদিনা শপিং মলের সামনে থেকে শুরু হয়ে টিপরদী এলাকা প্রদক্ষিণ করে পুণরায় মোগরাপাড়া চৌরাস্তায় এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তারা অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে দায়িত্ব পালন করবে বলেও তারা উল্লেখ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল হান্নান বেপারী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক ফজল মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কাউসার আহম্মেদ ও রাকিব হাসান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশীদ মিঠু,বিএনপি নপতা মাসুম রানা,যুবদল নেতা নূরে ইয়াসিন নোবেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা