1. admin@bangladeshbulletin24.com : admin :
অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে সোনারগাঁ থানা পুলিশের জালে ৩ মাদক ব্যবসায়ী - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এসিল্যান্ড ও পেশকারের স্বাক্ষর জাল করে সোনারগাঁয়ে ভুয়া নামজারি-ডিসিআর তৈরি, থানায় অভিযোগ বিলকিস দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ অর্জন করেছেন দেশ সেরা শ্রেষ্ঠ ইউএনও হলেন ঢাকার এডিসি ফারজানা রহমান  সোনারগাঁয়ে ডিজিএফআই পরিচয়ে চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি, গ্রেপ্তার-২ সিলং থেকে এসে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী হয়ে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন…হাসনাত আবদুল্লাহ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় গ্রেফতার-৯ সোনারগাঁয়ের বি. আর. বিলকিস বাংলাদেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত   সোনারগাঁয়ে ঝোপের ভিতর মিললো বিদেশি পিস্তল  মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকার সয়াবিন তেল উদ্ধার,আটক-১

অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে সোনারগাঁ থানা পুলিশের জালে ৩ মাদক ব্যবসায়ী

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ৪ বছর আগে
  • ১৮৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-কক্সবাজার থেকে অভিনব কায়দায় রিলাক্স পরিবহনের মাধ্যমে ইয়াবা পাচারের সময় ৩৬ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

গ্রেফতারাকৃতরা হলোঃ-জামালপুর জেলার বকসিগঞ্জ থানার মিয়াপাড়া গ্রামের মৃত আলমাছের ছেলে মামুন(৫২),একই জেলা ও থানার জাগিরপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে আউয়াল সিদ্দিক (৩০) ও নরসিংদী জেলার শিবপুর থানার ঘাগোটিয়া গ্রামের জুবায়িদ মিয়া(২৭)।

এবিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসানউল্লাহ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সারে দশটায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে ও অফিসার ইনচার্জ মাহবুব আলম স্যার,আমিসহ সঙ্গীয় ফোর্স সোনারগাঁ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা চেক পোস্টে অভিযান চালিয়ে রিলাক্স পরিবহনের বার্নারের ভেতর থেকে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করি এসময় ৩ মাদক কারবারিকে আটক ও মাদক কাজে ব্যবহৃত রিলাক্স পরিবহনটি জব্দ করা হয়।

এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার তিনজনই পেশাদার মাদক কারবারি। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে রিলাক্স পরিবহনের মাধ্যমে অভিনব কায়দায় ইয়াবা ঢুকিয়ে তারা বেশ কিছুদিন ধরে কক্সবাজার থেকে ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবাহ সরবরাহ করত। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা