1. admin@bangladeshbulletin24.com : admin :
অডিও রেকর্ডের বিরুদ্ধে বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি হিরনের প্রতিবাদ  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

অডিও রেকর্ডের বিরুদ্ধে বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি হিরনের প্রতিবাদ 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ২৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ– নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভূইয়া হিরণের বিরুদ্ধে এক লক্ষ টাকা চাঁদা চেয়ে একের পর এক যে অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও এডিট বলে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ মে) সকালে তার বাসভবনের অফিস রুমে এই প্রতিবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন,বন্দর উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ লিটন।

তবে সোমবার (১২মে) নারায়নগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার(খ সার্কেল) ও বন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)র নাম জড়িয়ে যে অডিও ভাইরাল হয় তা এডিট করা বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হিরন।অডিওতে উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম (ভূইয়া) হিরণের কন্ঠকে এডিট করে বক্তব্য ভাইরাল করা সম্পূর্ন উদ্দশ্যমূলক মিথ্যা ও ভিত্তিহীন।

সভাপতি মাজহারুল ইসলাম ভূইয়া হিরন বলেন, প্রতিপক্ষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতেই মিথ্যা সংবাদ প্রচার করছে। তাছাড়া হিরন বলেন আমি কিসের টাকা চাইছি, আমি কোন টাকা চাইনি। এটি এডিট করা হয়েছে। গত রোজার মাসে আমার কর্মীর আত্বীয় সফরুদ্দিন নামে এক ব্যাক্তিকে মামলার জামিন করাতে এক লক্ষ টাকার জামিনদার হয়ে সেই টাকা আমি পরিশোধ করি।  সেই টাকা মোবাইল ফোনে চাইতে গিয়ে তার ছেলে রেকর্ড করে ফেইসবুকে ছেড়ে দিয়েছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা