1. admin@bangladeshbulletin24.com : admin :
৫ বছরের মধ্যে সড়ক ও সেতু দিয়ে মুল ভুখন্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা -নৌপরিবহন মন্ত্রী  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

৫ বছরের মধ্যে সড়ক ও সেতু দিয়ে মুল ভুখন্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা -নৌপরিবহন মন্ত্রী 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ সপ্তাহ আগে
  • ৬৭ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

ভোলা দীর্ঘদিন ধরে মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন। আগামী পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর আগেই জনগণের যোগাযোগের সুবিধার জন্য পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বর্তমানে দুটি ফেরি চলাচল করছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে “ঢাকা-ইলিশা ফেরি সার্ভিসের উদ্বোধনের পর নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এই কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে কয়েকদিন পরিচালনার পর দেখা গেছে, যাত্রী, ব্যক্তিগত গাড়ি, পিকআপ ও পণ্যবাহী ট্রাকসহ মানুষের মধ্যে এই রুটের ব্যাপক আগ্রহ ও সাড়া রয়েছে। তাই ফেরির সংখ্যা বাড়ানো, সেবার মান উন্নত করা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং যৌক্তিক ভাড়া নির্ধারণের বিষয়ে আমরা আলোচনা করছি।

একইভাবে ঢাকার চক্রাকার নৌরুট ও ওয়াটার বাস সার্ভিসকে আরও যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ে যাত্রা, আরামদায়ক পরিবেশ এবং নৌপথের সঙ্গে সড়ক যোগাযোগ নিশ্চিত করা গেলে এই রুটগুলো আরও জনপ্রিয় হবে এবং লোকসান কমানো সম্ভব হবে।

সড়ক যোগাযোগের ক্ষেত্রে বর্ষা ও বন্যার কারণে যেসব স্থানে ক্ষতি হয়েছে, সেগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেতুর আশপাশে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখা হবে। নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা।

দ্বীপ জেলা ভোলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ সহজ করতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ফেরিঘাট এলাকায় কাঁচপুর-ভোলার ইলিশা নৌপথে সরাসরি ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী, পরিচালক (প্রশাসন) মোঃ রবিউল আলম, পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী,পরিচালক (অর্থ) শেখ মুঃ নাসিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা