
নিজস্ব প্রতিবেদকঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশ পৃথক অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন মেম্বার ও নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম টিটুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন মেম্বার (৫৫) সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে পরিচিত এবং নাজমুল ইসলাম টিটু তিনি নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার সনমান্দী ইউনিয়নের মারুফদী ও নোয়াগাঁও ইউনিয়নের তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে চলমান মামলার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।