1. admin@bangladeshbulletin24.com : admin :
সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার থানা পুলিশ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার থানা পুলিশ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ মাস আগে
  • ৭৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে এক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য সহ চারজন।

শনিবার দুপুরেে উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। তারাঁ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত এসআই সুরুজ্জামান জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় তিনি সহ দুই কনস্টেবল শাহীন ও মাইনুলকে সঙ্গে নিয়ে মহাসড়কে বিভিন্ন মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার অভিযান ও এক আসামি ধরতে যায় । এ সময় আসামি সাগর ও তার ভাই  সজল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিন পুলিশ সদস্য ও পুলিশ সোর্স মাসুমকে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা তাঁদের উদ্ধার করেন। তাঁদের মধ্যে তিন পুলিশ সদস্যকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং পুলিশ সোর্স মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত আসামি সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের  বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা