1. admin@bangladeshbulletin24.com : admin :
সেনারগাঁয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা  - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সেনারগাঁয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা 

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ৩২৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

” শিশু থেকে প্রবীন, পুষ্টিকর খাবার সার্বজনীন’ এই প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ (২৮ মে – ৩ জুন) এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার ( ২৮ মে ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে র‌্যালি শেষে দুপুরে কমপ্লেক্স পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালট্যান্ট ডা. ফারজানা সুলতানা, মেডিকেল অফিসার-ডিজিজ কন্ট্রোল ডা. নাহিদ আফরোজ নিশি, হেল্থ ইনস্পেক্টর মো:আব্দুল মতিন ,স্যানিটারি ইন্সপেক্টর মো: মোশাররফ হোসেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম,সাদিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান মিয়া এবং হাসপাতালের অন্যান্য কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথী সকলের উদ্দেশ্যে বলেন,  “সুন্দর জাতি গঠনে পুষ্টিকর ও সুষম খাদ্যের ভূমিকা অপরিহার্য। পুষ্টিকর খাবার মানে এমন খাবার, যা আমাদের শরীরের বৃদ্ধিতে সাহায্য করে, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে। যেমন,দুধ, ডিম, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল ইত্যাদি। তবে পুষ্টিকর খাবার মানেই দামী খাবার নয়, পুষ্টিকর খাবারের ধারণা থাকলে স্বল্প খরচেও তা ব্যবস্থা করা সম্ভব।”

 তিনি আরও বলেন, “শিশুদের বেড়ে ওঠা, শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানো এবং বয়স্কদের শক্তি ধরে রাখার জন্য পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপুষ্টিকর খাবার যেমন- জাঙ্ক ফুড বা মিষ্টি জাতীয় খাবার, আমাদের শরীরের ক্ষতি করে, ওজন বাড়ায় এবং বিভিন্ন রোগ সৃষ্টি করে।”

এছাড়াও তিনি সকলকে  প্রতিদিন সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া এবং সুস্থ জীবনযাপন করার উপদেশ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা