
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সিআর ড্রিম সিক্স সাইট ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ ষ্টেডিয়ামে সিআর ড্রিম সিক্স সাইট ক্রিকেট লীগের ফাইনাল খেলার মধ্য দিয়ে সিজন-২ এর টুর্নামেন্টটি শেষ হয়। ফাইনালে সিআর কিংসকে হারিয়ে সিআর থান্ডার চ্যাম্পিয়ন হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক ও বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জিএম সুমন মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান (মিন্টু প্রধান), নাসিক ১নং ওয়ার্ড জিয়া সৈনিক দলের সভাপতি ওমর ফারুক (জয়), সহ-সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, ইউএস শপিং কমপ্লেক্স এর সহ-সভাপতি রেজাউর রহমান (বাবলু), মাসুম শেখ ও সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমির স্বত্ত্বাধিকারী ও কোচ আশরাফুল ইসলাম।
এছারাও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।