1. admin@bangladeshbulletin24.com : admin :
সাংবাদিক শফিকুল ইসলামের পিতা মাতার জন্য দোয়া ও ঈদ সামগ্রী বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

সাংবাদিক শফিকুল ইসলামের পিতা মাতার জন্য দোয়া ও ঈদ সামগ্রী বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ বছর আগে
  • ১১৫ বার পঠিত
Oplus_131072

নিজস্ব প্রতিনিধিঃ– বাংলাটিভি (সোনারগাঁও এবং বন্দর প্রতিনিধি) দৈনিক আলোকিত বাংলাদেশ, ও ঢাকামেইলের সোনারগাঁও প্রতিনিধি এবং উত্তর জাইদেরগাঁও জামে মসজিদের পরিচলনা কমিটির সভাপতি হাজী মো. শফিকুল ইসলাম তার মা-বাবার জন্য দোয়া মাহফিল শেষে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা উপজেলার সনমান্দি ইউনিয়নের উত্তর জাইদেরগাঁওয়ে নিজ বাড়িতে তিনি এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

দোয়া শেষে প্রতিবছরের মতো এবারও সাংবাদিক শফিকুল ইসলাম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার অসহায় ও দুস্থদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা সাব-এডিটরর্স কাউন্সিলের নেতা ও সোনারগাঁও প্রেসক্লাবের সভাপতি এমএম সালাহউদ্দিন, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস ছাত্তার প্রধান, জহিরুল ইসলাম খোকন, মো. দুলাল ,জাকিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা