1. admin@bangladeshbulletin24.com : admin :
দুই আসন থেকেই মনোনয়ন প্রত্যাশী : মামুন মাহমুদ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

দুই আসন থেকেই মনোনয়ন প্রত্যাশী : মামুন মাহমুদ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১১ মাস আগে
  • ১৮৪ বার পঠিত
Oplus_131072

মোঃ নুর নবী জনিঃ –

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বুধবার(১৫ অক্টোবর) বিকেলে সোনারগাঁ রয়েল রিসোর্টে, আসুন মিলেমিশে”শান্তি,সমৃদ্ধি ও সাম্যের সমাজ গড়ি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেন।

এসময় তিনি আরও বলেন”স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমাদের বিএনপির নেতাকর্মীরা হামলা মামলায় নির্যাতিত হয়েও তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশে রাজপথে থেকে দেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে।

বাংলাদেশের অন্যতম বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে।কিন্তু কোন্দল নেই।তারেক রহমানের নেতৃত্বে তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছি। প্রার্থী যতোই থাকুক কেন্দ্র থেকে যাকে মনোনয়ন দিবে তাকেই আমরা বিজয়ী করবো।

মামুন মাহমুদ বলেন, ‘২০১৭ সাল থেকে আমি জেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। সাধারণ সম্পাদক, সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। দলের প্রতি আনুগত্য এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করেই মাঠে নামছি। কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

তিনি বলেন, এই আসনে ৪ জন বিএনপির সম্ভাব্য প্রার্থী রয়েছেন। এটি যেন কোনো কলহ হিসেবে না দেখা হয়। প্রতিযোগিতা দলকে শক্তিশালী করবে, দ্বন্দ্ব নয়। সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করব।

সভায় তিনি সোনারগাঁয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘শিক্ষার হার ও মান উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে জরুরি স্বাস্থ্যসেবা, নদী-খাল-বিল রক্ষা এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ—এসবই আমার অঙ্গীকার।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাংবাদিকতার স্বাধীনতা প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি, আর গণতন্ত্র রক্ষায় সাংবাদিকরা হচ্ছেন আমাদের বড় শক্তি।

সভা শেষ করে তিনি যোগ করেন, ‘আমি কোনো বলয় গড়তে আসিনি, কাউকে বাদ দিতে আসিনি। সবাই মিলে কাজ করলেই বিজয় আমাদের হবে। আসুন মিলেমিশে শান্তি, সমৃদ্ধি ও সাম্যের সমাজ গড়ি। ধানের শীষে ভোট দিন।’

এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের অবস্থান তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা