1. admin@bangladeshbulletin24.com : admin :
এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি,খাবার ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ - বাংলাদেশ বুলেটিন ২৪
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি,খাবার ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ২ মাস আগে
  • ৬৯ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে নারায়ণগঞ্জে HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে অপেক্ষমাণ অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও হালকা খাবার এবং ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে এইচএসসি পরীক্ষার ১১ তম দিনে সিদ্ধিরগঞ্জ এমডব্লিউ কলেজ ও রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে অবস্থানরত শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে মিনারেল ওয়াটার, হালকা খাবার ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট তুলে দেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার স্বেচ্ছাসেবীরা।

সার্বিক সহযোগিতায় ছিলেন,BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিরিন হাবিব, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম ও ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী।

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

এ বিষয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম বলেন,“পরীক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন এলাকা থেকে আসা অভিভাবকদের দীর্ঘ সময় কেন্দ্রের বাইরে তীব্র গরমের মধ্যে অপেক্ষা করতে হয়। তাদের কষ্ট কিছুটা লাঘব এবং আন্তরিক অভ্যর্থনা জানানোর লক্ষ্যেই আমাদের HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিরিন হাবিবের প্রচেষ্টায় এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা চাই, সমাজের সামর্থ্যবান মানুষও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসুক।”

তিনি আরও জানান, পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্রে এই বিশুদ্ধ পানি ও হালকা খাবার এবং ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রচণ্ড গরমের মধ্যে এমন একটি সেবামূলক কার্যক্রম তাদের জন্য স্বস্তি এনে দিয়েছে। তারা এ ধরনের মানবিক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় সেবামূলক কার্যক্রমে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নেতাকর্মীরা ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা