1. admin@bangladeshbulletin24.com : admin :
আড়াইহাজারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে ডিসির মতবিনিময় - বাংলাদেশ বুলেটিন ২৪
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

আড়াইহাজারে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে ডিসির মতবিনিময়

দৈনিক সংগ্রাম ডেস্ক :
  • প্রকাশিত : ১ মাস আগে
  • ৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জ আড়াইহাজারে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক সুশীল সমাজের নেতৃবৃন্দের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ লিপিবদ্ধ করেন।

 

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির আড়াইহাজার উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসারকে সর্বোচ্চ নির্দেশনা প্রদান করেন।

 

সভায় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আড়াইহাজার একটি সম্ভাবনাময় উপজেলা। এখানে প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা নিশ্চিতকরণ এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। জনগণের কল্যাণই আমাদের মূল লক্ষ্য।

মতবিনিময় সভা শেষে আড়াইহাজার উপজেলার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে মানবিক সহায়তার চাল বিতরণ করেন জেলা প্রশাসক। পরে তিনি উপজেলা চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা